ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

ads

এপ্রিলে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। মে’তে স্বাগতিক যুবাদের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অতিথিরা। সম্ভাব্য সূচি অনুযায়ী ১১ মে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। 


এর আগে এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকায় এসে কোয়ারেন্টাইন ও প্রস্তুতি নেবে পাকিস্তানের যুবারা। বিপক্ষে। বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার পাকিস্তান যুবাদের সফর নিশ্চিত করেছেন। 


একই সময়ে বাংলাদেশ দলও থাকবে ভারতের নয়ডায়। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। ৫ মে বাংলাদেশ দেশে ফিরবে। এরপর শুরু হবে যুবাদের হোম সিরিজ। 


এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রস্তুতির জন্য ভারত সফর ১০ দিন পিছিয়ে গেছে। ১০ মার্চ ভারত যাওয়ার কথা থাকলেও এসিবি সবুজ সংকেত দিলে বাংলাদেশ ২০ মার্চ ঢাকা ছাড়বে। সিরিজ পিছিয়ে যাওয়ার একটি চারদিনের ম্যাচ ছেঁটে ফেরার আলোচনা চলছে। সেক্ষেত্রে নয়ডায় শুধু পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল। 


চলতি বছরের শেষ দিকে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা তাদের।


২২ ক্রিকেটার নিয়ে মিরপুরে যুব দলের ক্যাম্প চলছে। করোনার কথা মাথায় রেখে বড় দল প্রস্তুত রাখছে বিসিবি। গত জুলাইয়ে ৪৫ ক্রিকেটার নিয়ে যাত্রা শুরু করে যুব দল। ধাপে ধাপে ক্রিকেটারদের বাছাই করে তা অর্ধেকে নামিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

ads
ads
ads

Our Facebook Page